লাল ঝান্ডা কে বাঁচাতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন এদিন তারকেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন আমাদের রাজ্যে সব থেকে বড় বামপন্থীরা নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুব্রতর রাজনীতির হাতেখড়ি কংগ্রেসে। বরাবরই ডাকাবুকো স্বভাবের হওয়ায় সহজেই জেলা এবং রাজ্য নেতৃত্বের নজরে পড়ে যান তিনি। যুব কংগ্রেসের হয়ে কাজ করার সময়েই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় অনুব্রতর।
কালনা-২ এর বিধায়ক দেবপ্রসাদ বাগ অনলাইন পেজফোরকে তার নিজস্ব মতামত দিতে গিয়ে কোভিডের কথা উল্লেখ করলেন। তবে তিনি একথাও বললেন যে কোভিড পরিস্থিতি এ রাজ্যে কিছুটা নিয়ন্ত্রণ হওয়া মাত্র একুশের বাংলা বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কাজ পুরোদমে চলছে।
প্রতি বছরই দামোদরের জলে প্লাবিত হয় হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকা। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদরের বাঁধ উপছে বা ভেঙে প্লাবিত হয় টোকাপুর, হরালি, কানুপাট, মনসুখ, শিবানীপুর-সহ একাধিক এলাকা। দামোদরের জল ঢুকে নষ্ট হয় কয়েক হাজার একর জমির ফসল। উদয়নারায়নপুরের বিধায়ক প্রতিবছর বাঁধ ভাঙার প্রসঙ্গে পূর্বতন সেচ দফতরের আধিকারিক থেকে মন্ত্রীদের খামখেয়ালীপনা ও ব্যক্তিগত অসৎ উদ্দেশ্যকে দায়ী করেছেন।
ক্ষমতায় এলে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সে প্রকল্প যেমন চলছে এবং বিপুলভাবে সাড়াও মিলেছে, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্প শুরুর কথাও জানিয়েছেন। সেপ্তেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে সেই প্রকল্প চালু হবে বলে জানালেন রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ। রাজ্যের যে কোনও প্রান্তের রেশন দোকানেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ হবে, ১৫ শতাংশ রেশন ডিলার নিয়ে সেই কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
নিজের জেলা পাঁশকুড়াতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুনতে হল গোব্যাক স্লোগান। পাঁশকুড়ার আক্রান্ত কাউন্সিলরকে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে এই গো ব্যাক স্লোগান ওঠার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শাসক দলের বক্তব্য বিজেপি এ রাজ্যে হালে পানি না পেয়ে শুভেন্দুর নেতৃত্বে শান্ত পাঁশকুড়ার মাটিকে অশান্ত করার চেষ্টা করছে- কি বলছেন শুনুন নন্দকুমার মিশ্র, চেয়ারম্যান পাঁশকুড়া পুরসভা।
১৫ আগাস্ট স্বাধীনতা দিবস। সবার রঙে রঙ মেশাতে হবে। বহু প্রাণের বিনিময়ে স্বাধীনতার স্বাদ আমরা আহরণ করেছি। এই মনমোহিনী দিনে গানের মধ্যে দিয়ে আমরা সেই সব বীর সেনানীদের শ্রদ্ধাঞ্জলি জানাই। পুরো ভিডিওটি তৈরি করেছেন অভিষেক সামন্ত।
মাছ চাষ থেকে মাছের বাণিজ্যিকিকরণ। মীন সংরক্ষণ থেকে রূপালি শস্য নানান বিষয়ে উদ্যোগী রাজ্য। রাজ্যের সেইসব উদ্যোগে খুশি মাছ চাষীরাও। করোনা এবং লকডাউন নিয়েও চিন্তিত ছিল দফতর। তবে আগে থেকে তারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় রাজ্যের মৎস চাষ ও তার বানিজ্যে বড় একটা প্রভাব পড়ে নি। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর এবং টানা লকডাউনের সময়েও তারা সজাগ ছিল।
আম্ফানের তাণ্ডবে তছনছ হয়ে যাওয়ার ঠিক এক বছরের মাথায় গত ২৬ মে সাইক্লোন ইয়াসের ধাক্কায় প্রায় তলিয়ে যাওয়ার জোগার হয়েছিল কাকদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার ভরা কোটালে মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে, বাঁধ উপচে প্লাবিত হয় কসতলা, কচুবেড়িয়া, বকুলতলা, ক্ষীরকূলতলা, শিবপুর গ্রাম। কসতলা গ্রামের জমা জল ধীরে ধীরে সরে গেলেও এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে কচুবেড়িয়া, বকুলতলা, শিবপুর, ক্ষীরকূলতলা গ্রাম।