কলকাতাকে আবর্জনা, জঞ্জালমুক্ত রাখতে বদ্ধপরিকর মেয়র ফিরহাদ হাকিম। ‘টক টু মেয়র’ কর্মসূচি-সহ বিভিন্ন মাধ্যমে মেয়র বেশ কিছু অভিযোগ পাচ্ছিলেন। আগের থেকে কলকাতা এখন অনেক পরিষ্কার। রাস্তার ধারে ময়লা থাকায় নাকে রুমাল চেপে যেতে হয় না। কম্প্যাক্টর মেশিন বসেছে ওয়ার্ডে ওয়ার্ডে। আবর্জনা সংগ্রহে গাড়িও ঘোরে। রাস্তা পরিষ্কার করেন পুরসভার কর্মীরা। তবুও কিছু অভিযোগ আসছিল। রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২০ সাতসকালে শহরে পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগ কেমন কাজ করছে তা খতিয়ে দেখতে রাস্তায় নামেন। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। টালিগঞ্জ থানার সামনে-সহ কিছু এলাকায় জঞ্জাল জমা দেখে অসন্তোষ প্রকাশ করেন মেয়র। আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন।
