বালিগড়ি হাইস্কুল মাঠে আজ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-এর সহযোগিতায়, বালিগড়ি ১নং অঞ্চল এলাকায় ৩০০ জন সনাতন বাহ্মণ পরিবারের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, সাবান-সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন হুগলি জেলা কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রামেন্দু সিংহরায়৷

উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারাধন মজুমদার প্রাক্তন প্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রামনগর পঞ্চায়েতের সদস্য হেমন্ত পাণ্ডে, পুরোহিত গোবিন্দসদয় চট্টোপাধ্যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
