করোনা ক্রমশ থাবা বসাচ্ছে দেশজুড়ে। সংক্রমণ ঠেকাতে সারা দেশেই চলছে টানা লকডাউন। কিন্তু সংক্রমণের হার বাড়ছে। সারা দেশে উৎপাদন প্রায় বন্ধ বললেই চলে। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। চরম সমস্যায় পড়েছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। দিন আনা দিন খাওয়া মানুষগুলো।
বাংলার এই সব গরিব, প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সরকারের পাশাপাশি দলগতভাবে তৃণমূল কংগ্রেসও খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন এঁদের হাতে।
পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী প্রতিদিনই বিভিন্ন গ্রামের গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এদিন মেদিনীপুর বিধানসভার ঢেঙ্গাশোল অঞ্চলের প্রায় ১হাজার গরিব প্রান্তিক মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন।