গরীব দুঃস্থ মানুষদের মুখে অন্য তুলে দেওয়ার জন্য তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু-র উদ্যোগে বিনামূল্যে ১৪ রকমের খাদ্য সামগ্রীর নিয়ে আজ হাট বসলো ভঞ্জীপুর ও চাঁপাডাঙ্গার সাহাচক এলাকায়৷ এদিন তারকেশ্বর ভঞ্জীপুর গ্রাম পঞ্চায়েত ও চাঁপাডাঙ্গা সাহাচক এলাকার প্রায় ৮০০টি গরীব দুঃস্থ মানুষদের হাতে চাল, ডাল, আলু, মুড়ি, পেঁয়াজ, তেল, আমুল দুধ, ডিম, সোয়াবিন সহ ১৪ রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।


খাদ্য বিতরণের পাশাপাশি উপস্থিত সকল জনসাধারণকে করোনা সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়৷ উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু, ব্লকের যুবনেতা লাল্টু চ্যাটার্জী, টাউনের যুবা সভানেত্রী কুহেলী কুন্ডু, টিম ইউ.কে-র সদস্য-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার