হরিপালের মালিয়া হামিরাগাছি ব্রাহ্মণপাড়া বিশ্বনাথ সেবা সমিতিতে প্রেম মিলন সেবা ট্রাস্ট-এর কর্ণধার চন্দ্রকান্ত শরাপ-এর উদ্যোগে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার সহযোগিতায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন চলছে। আজ ৬০০ দুঃস্থ পরিবারের হাতে মুদিখানা দ্রব্য-সহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এলাকার সাধারণ মানুষের হাতে৷ উপস্থিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রধান দেবাশিস পাঠক, ছাত্রনেতা তথা আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকার, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি স্বরূপ মিত্র-সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে সেবা ট্রাস্টের কর্মকর্তারা৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

