আমলাশোল। এক সময় ছিল অনাহারের গ্রাম। ২০০৪ সালে বেলপাহাড়ি ব্লকের পাহাড়-জঙ্গল ঘেরা এই গ্রামে অনাহার-অপুষ্টিতে ৫ আদিবাসীর মৃত্যু হয়েছিল । রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল সেই ঘটনা। এখন পাল্টে গিয়েছে আমলাশোলও। মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠা পাবার পর এই গ্রামে পাকা রাস্তা হয়েছে। নতুন টিউবওয়েল বসেছে। গরিবরা কাজ পেয়েছেন। মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। সেচের সুবিধার ফলে চাষের জমির পরিমাণও বেড়েছে। কাজ করে দুবেলা পেট ভরে খেতে পাচ্ছেন এই গ্রামের প্রান্তিক মানুষরা।

কিন্তু বর্তমানে একটানা লকডাউনে খুব সমস্যায় পড়েছেন গরিব, শ্রমজীবী-মেহনতি মানুষ। হঠাৎ কাজ হারিয়েছেন অনেকেই। এই সময় গ্রামের গরিব পরিবারগুলি কেমন আছে তা জানতে সেখানে পৌঁছে যান ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবনাথ হাঁসদা। ৬০০ জন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন। গ্রামে বাচ্ছাদের সাথে সময় কাটান।

কচিকাঁচার আবদার করে বসে যে তাদের খেলার সরঞ্জাম নেই। তাদের যদি ব্যাট, বল দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। বাচ্ছাদের সেই আবদার পূরণ করলেন দেবনাথ। ২ দিনের মধ্যেই ফের আমলাশোলে গিয়ে তাদের হাতের খেলার যাবতীয় সরঞ্জাম তুলে দেন দেবনাথ।