একে লকডাউন। তার মধ্যেই আমফান। কলেজ স্ট্রিটে বইপাড়ার রাস্তায় জমা জলে বইয়ের বানভাসি ছবি খুব নাড়া দিয়ে গিয়েছে সকলকে। দোকান খোলার পর ফুটপাথে বই শুকোতেও দেখা গিয়েছে। আমফানে ক্ষতিগ্রস্ত প্রকাশক ও বই বিক্রেতাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে বইপ্রেমীদের কাছে সাহায্যের আবেদন রেখে।
Account Name PUBLISHERS & BOOKSELLERS GUILD Account number 39351948253 Bank Name STATE BANK OF INDIA Branch AMHERST STREET IFSC Code SBIN0001800
গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে-র আবেদন, বন্ধুরা পাশে থাকুন। আসুন, সবাই মিলে একসঙ্গে আবার গড়ে তুলি কলকাতার পরম গর্বের কলেজ স্ট্রিট বইপাড়াকে।