মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা এবং আমফান সাইক্লোন-এর সঙ্কটময় পরিস্থিতিতে রাজ্যের মানুষের সমস্যা বাড়ানোর জন্যে বিজেপি বাংলা বিরোধী চক্রান্ত করে চলেছে। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে চলেছে। বিজেপি এর এই বাংলা বিরোধী চক্রান্তকে মানুষের কাছে সঠিক তথ্য দিয়ে তুলে ধরার জন্যে হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভায় আজ বেলা ১২ টায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল শ্রীরামপুর পৌরসভার টাউন হলে। উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধায়ক ডা. সুদীপ্ত রায়, শ্রীরামপুর পৌরসভার চেয়ারপার্সন অমিয় মুখার্জী, রিষড়া পৌরসভার চেয়ারপার্সন বিজয় মিশ্র সাগর-সহ গৌরমোহন দে, পিনকি ভট্টাচার্য, পাপ্পু সিং, হর্ষ ব্যানার্জী, নিখিল চক্রবর্তী।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
