ঠিক এক বছর আগে লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ঝড়ে সব কিছুই ওলট পালট হয়েগেছিল। দলে দলে মানুষ হাতে তুলে নিয়েছিল বিজেপির পতাকা। ভড়া জোয়ারে বিজেপি-র কর্মী নেতারা বলেই ফেলেছিলেন পুজোর আগেই মমতা সরকার ফেলে দিয়ে বিজেপি সরকার চলে আসবে।

এ যেন আলিবাবার যাদু প্রদীপ। একবছর যেতে না যেতেই করোনায় আক্রান্ত সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মনোভাবে বাংলা অনেকটা নিশ্চিন্ত। লকডাউনে জর্জরিত অসহায় মানুষের আর্তনায় বেপাত্তা বিজেপির সাংসদের কানে পৌঁছায় নি। কিন্তু এলাকার বিধায়ক অর্ঘ্য রায় প্রধান একাই একশো। লড়ে গেছেন বুক চিতিয়ে।

ফলে সাধারণ মানুষ চিনে ফেলেছে বিপদের সময় আসল বন্ধু কে। আজ হলদিবাড়ী ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের বাংলা মাধ্যম স্কুল ময়দানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩১টি বিজেপির পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।