বিজেপির অপপ্রচার, ফেকনিউজ, জুমলাবাজি রুখতে মাঠে নামতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। রুখে দাঁড়াতে হবে এই সবের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তৃণমূলের নেতৃত্বকে।

আজ গোঘাটে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মতো করোনা মোকাবেলা ও বিজেপির সোস্যাল মিডিয়াতে মিথ্যো প্রচারের বিরুদ্ধে লড়াই-এর কৌশল ঠিক করার জন্য বদনগঞ্জ, শ্যামবাজার, পশ্চিমপাড়া এই ৩টি অঞ্চলের কর্মীদের নিয়ে কর্মীসভার আহ্বান করা হয়েছিল। উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট সাহাবুদ্দিন খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিরঞ্জন নাগ, মহাদেব সাহানা, শ্যামবাজার অঞ্চল প্রেসিডেন্ট অরুন পাল, বদনগঞ্জ ১ ও ২-এর প্রেসিডেন্ট আনন্দ বেইজ, তাপস ঘোষ প্রমুখ।