কলকাতা ট্রাফিক পুলিশের শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন কনস্টেবল দিলীপ সর্দার। সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধের এই সৈনিক। কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে। প্রাণ হারান গত ১৩ জুন। প্রয়াত দিলীপ সর্দারের স্মৃতির উদ্দেশ্যে আজ এক স্মরণসভার আয়োজন করা হয়।

ছিলেন সহকর্মী থেকে তাঁর উচ্চতম আধিকারিকরা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নগরপাল অনুজ শর্মা-সহ অন্যরা। প্রয়াত দিলীপ সর্দারের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নহরপাল অনুজ শর্মা রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী আরও দশ লক্ষ টাকা ও অন্তর্বতী সাহায্য হিসাবে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়।


