| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কলকাতায় নামবে আরও ৫০ ইলেকট্রিক বাস, এক বগির ট্রাম, ২টি দোতলা বাস: শুভেন্দু

Reporter Default
রিপোর্টার / ১৬০ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৬ মার্চ, ২০২০

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব বিভাগকে সক্রিয় করেছেন। জেলার পাশাপাশি উন্নয়নের কাজ চলছে কলকাতাতে। ইতিমধ্যেই ৮০টি ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস রাস্তায় নেমেছে, ৫৫টি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। কয়েক মাসের মধ্যে আরও ৫০টি ইলেকট্রিক বাসের পাশাপাশি লন্ডনের মতো ২টি দোতলা বাস নামবে কলকাতার রাস্তায়। শুক্রবার ৬ মার্চ সংস্কার হওয়া গড়িয়া ৬ নং বাসস্ট্যান্ড উদ্বোধন করতে গিয়ে এ কথা জানান পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বাসস্ট্যান্ডের ‘নাগরিক’ নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা আজকের দিনে খুব প্রাসঙ্গিক, আমরা সবাই নাগরিক। এই বাসস্ট্যান্ডকে ইতিমধ্যেই অনেকে বলছেন মিনি এয়ারপোর্ট। পার্কিং, ডিসপ্লে বোর্ড, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, পরিস্রুত পানীয় জল, বুকিং কাউন্টার, ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে। এখানে খরচ হয়েছে ১০ কোটি ৭১ লক্ষ টাকা। অরূপ বিশ্বাসের অনুরোধ মেনে ৩ কোটি ৯৪ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে গড়িয়া ৫ নং বাসস্ট্যান্ড নবরূপে সাজিয়ে তুলতে। মন্ত্রী বলেন, শহরের রাস্তায় গতি আনতে ট্রামের সংখ্যা বা রুট কমানো হয়েছে, এটা ঠিক। কিন্তু এই গরিমা আমরা ধরে রাখব। ইতিমধ্যেই এক বগির ট্রাম জনপ্রিয় হয়েছে। এমন এক বগির এসি বা নন-এসি ট্রাম আরও নামানো হবে‌। এদিনের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কাউন্সিলর অরূপ চক্রবর্তী প্রমুখ‌।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev