‘বাংলার গর্ব মমতা’ বিবরণী ভিডিওটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ২ মার্চ ২০২০। এই প্রচারাভিযানটি ৩টি পর্যায়ে ভাগ করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল ১১টি কর্মসূচি ৭৫+দিনের কর্মসূচির মাধ্যমে দলীয় নেতৃত্ব পৌঁছে যাবে রাজ্যের ২.৫+ কোটির বেশি মানুষের কাছে। ৭ মার্চ ২০২০ আনুষ্ঠানিকভাবে মঙ্গলকোট বিধানসভায় এই কর্মসূচির শুভ সূচনা করলেন ব্লক সভাপতি ও ICDS-এর চেয়ারম্যান অপূর্ব চৌধুরী। উপস্থিত ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, মুন্সি রেজাউল হক, মেহেবুব চৌধুরী, চন্দন সরকার, শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের সদস্য/সদস্যা, শিক্ষা সংগঠন-এর সভাপতি, পঞ্চায়েত প্রধানের সদস্য/সদস্যা, অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব প্রমুখ।