আইপিএল খেলতে আসা ইংলন্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আবুধাবিতে আসার পর ৬দিন কোয়ারেন্টিনে থাকতে হতো এটাই আইপিএলের নিয়ম। কিন্তু সেই নিয়ম কিছুটা শিথিল হল এই সব ক্রিকেটারদের জন্য। বৃহস্পতিবার রাতে নামা ২১ জন ক্রিকেটারদের ৬ দিন নয় মাত্র ৩৬ ঘণ্টা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে ফলে চিন্তায় পড়ে গিয়েছিল এই দুই দেশের খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিগুলো। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) স্থানীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করেছেন।
আইপিএলে যে সব ফ্র্যাঞ্চাইজিতে ইংলন্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন তাদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে কোয়ারেন্টিনের সময়টা ৬ দিনের পরিবর্তে ৩ দিনে নামিয়ে আনার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি চিঠিটা লিখেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সব ক্রিকেটারদের পক্ষ থেকেই। চিঠিতে তিনি যুক্তি দিয়েছিলেন, যেহেতু ইংল্যান্ডে তারা সিরিজ খেলছিলেন, তাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন তাঁরা। নিয়মিত স্বাস্থ্যবিধিও মেনে চলেছেন। কোভিড পরীক্ষাও করা হয়েছে নিয়মিত বিরতি দিয়েই। এসব বিবেচনা করেই ৬ দিনের কোয়ারেন্টিনকে ৩ দিনে নামিয়ে নিয়ে আসার অনুরোধ করেছেন তিনি। সেটাই হচ্ছে শেষমেশ। অর্থাৎ শুরু থেকেই আইপিএলে দেখা যাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের।

১৯ সেপ্টেম্বর শুরু টি-টোয়েন্টি ক্রিকেটের এই জমজমাট টুর্নামেন্টে। খেলা শুরু হওয়ার মাসখানেক আগেই তাদের খেলোয়াড়দের নিয়ে মরু রাষ্ট্রে হাজির প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। সেখানে কোয়ারেন্টিন ও অন্যান্য সুরক্ষা বলয় তৈরি করেই চলছে তাদের অনুশীলন। ফলে আগের নিয়ম বহাল থাকলে বিপদে পরতেন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। মোটামুটি সব ফ্র্যাঞ্চাইজিতেই এই দুই দেশের একাধিক খেলোয়াড় আছেন। যেখানে আইপিএল শুরুই হচ্ছে আগামীকাল থেকে, সেখানে ছয় দিনের কোয়ারেন্টিনে এসব তারকারা বন্দী থাকলে তাদের ছাড়াই খেলতে নামতে হতো প্রত্যেকটা দলকে। বিসিসিআইয়ের বিশেষ বিবেচনায় এমনটা হচ্ছে না আর।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সিনিয়ার কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন ‘বিমানে ওঠার আগেই তাঁরা একটা র্যাপিড টেস্ট করিয়েছেন, এখানে বিমান থেকে নেমেই আরেকটি টেস্ট করাবেন। আর সব পরীক্ষা হবে আগের মতো। এ প্রক্রিয়া অনুসরণ করা অনেক দরকার, কারণ তাঁরা একটি জীবাণু-সুরক্ষিত পরিবেশ থেকে প্রবেশ করতে যাচ্ছেন আরেকটি জীবাণু-সুরক্ষিত পরিবেশে। বিসিসিআই কোয়ারেন্টিন ৩৬ ঘণ্টায় নামিয়ে এনে খুব ভালো একটা কাজ করেছে। অর্থাৎ চেন্নাই সুপার কিংস (হ্যাজলউড ও স্যাম কুরান), রাজস্থান রয়্যালস (স্মিথ, বাটলার, আর্চার, টাই, টম কারেন) তাদের বিদেশি তারকাদের পাচ্ছে প্রথম ম্যাচ থেকেই। একই কথা প্রযোজ্য গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেন পাঞ্জাব ও অ্যালেক্স ক্যারির দিল্লি ক্যাপিটালসের জন্যও।’
ছবি : টুইটার