জাতীয় সম্পত্তি বেসরকারি করণের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের দাবীতে তারকেশ্বর ব্লকের রামনারায়নপুর থেকে জয়কৃষ্ণ বাজার পর্যন্ত আজ এক বিশাল প্রতিবাদ মিছিলে’র আয়োজন করা হয়েছিল।
মিছিলে উপস্থিত ছিলেন, আরামবাগ লোকসভার মাননীয়া সাংসদ অপরূপা পোদ্দার, রাজ্য কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি বেচারাম মান্না, হুগলি জেলা কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি রামেন্দু সিংহরায়, তারকেশ্বর ব্লকের সমস্ত নেতৃত্ব বৃন্দ ও নির্বাচিত প্রতিনিধিরা।