| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কোচবিহারে পার্থপ্রতিমের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৫৭৬ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

বিজেপিতে অর্ন্তকলহ দিনে দিনে যে বাড়বে এবং সাধারণ মানুষের আস্থা দিনে দিনে যে কমবে এটা বলার অপেক্ষা রাখে না। এ আভাস পাওয়া গেছিল লকডাউন শুরু হওয়ার আগে। লকডাউনের সময় যা প্রকট হয়ে উঠেছিল। খাদ্য সংকটে কিংবা আমফান ঝড়ের দাপটে মানুষ যকন অসহায় তখন বিজেপি নেতা-কর্মী এমনকি বিধায়ক-সাংসদের দেখা মেলে নি। কিন্তু সব সময়ের জন্য পাশে ছিলেন তৃণমূল কর্মী ও নেতারা। এই তো দু-একদিন আগে দমদমে বিজেপির প্রাক্তন কর্মীরা তাদের নিজেদের অফিসেই তালা ঝুলিয়ে দিলো নাব্য বিজেপির দাপটে। এদের মধ্যে দু-একজন আবার ওই এলাকার বেশ নামজাদা মানুষ দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী তাঁদের হাতেই তৈরি এই বিজেপির কার্যালয়। আবার উত্তর ২৪ পরগণায় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ তার নিজের গোষ্ঠীর লোকেদের নিয়ে সভা ডেকেছিলেন। সেই সভায় ধুন্ধুমার পরিস্থিতি। পুরনো বনাম নতুনের লড়াই। পুলিশ গিয়ে সামল দেয় সেই পরিস্থিতির।

নীচু তলার নেতারাও তাই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। প্রথম ধাক্কাটা তারা পেয়েছিলেন লকডাউনের সময়, বিজেপি নেতাদের মুখে মারিতং জগৎ গোছের কথা তারা মেনে নিতে পারছিলেন না। ঢোক গিলে হজম করলেও সেটা যে বদহজমের শামিল তা তাঁরা টের পাচ্ছিলেন। তাই এখন এই গোলমেলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার ধুম লেগেছে। বিজেপি বলছে তৃণমূলের এই আই ওয়াশের জবাবা ঠিক সময়ে দেখতে পাবেন। প্রশ্ন তাহলে এই বিজেপির মন্ডল সভাপতি থেকে শুরু করে সম্পাদক মন্ডলীর সদস্য যাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন এরা কারা?

২০১৯ লোকসভা ভোটে কোচবিহারের অবস্থা বেশ নড়বড়ে ছিল। উত্তরের তিনটি লোকসভা আসনই জেতে বিজেপি। সেই নিরিখে প্রায় ৭০ শতাংশ আসন বিজেপির দখলে। কতটা? ভাঙতে শুর করেছিল লকডাউনের সময় এখন যা নিয়মিত। এই তো গতকালই কোচবিহারে বাংলাদেশ লাগোয়া সাবেক ছিটমহলের মানুষেরা বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সদস্য ওসমান গনি-সহ প্রায় ২০০ জন কর্মী পার্থপ্রতিম রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। সেদিন পার্থপ্রতিম দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে ওই বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কর্মীসভা করছিলেন। আজ ২৮ সেপ্টেম্বর কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অফিসে বিজেপি সংখ্যালঘু মোর্চার ৯ নং জেপি-র মন্ডল সভাপতি ফারুক আলম, ১৪/১৫ নং জেপি-র মন্ডল সভাপতি ইয়াকুব আলী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহ. আমিনুর হোসেন, শহর কোচবিহার বিজেপির ১৩ নং ওয়ার্ডের বুথ সভাপতি শান্তনু রায়, ১৩ নং ওয়ার্ডেরই বিজেপির প্রাক্তন সভাপতি তথা শিক্ষক তাপস দাস-সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুপ্রিয় চন্দ, পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ভূষণ সিং, নিরঞ্জন দত্ত, উৎপলকান্তি দেব, রাহুল রায়-সহ অনান্যরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev