৮ মার্চ ২০২০ বিকালে ধানেখালীর চৌতার থেকে তারকেশ্বরের ধল্যান পর্যন্ত প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলে অংশ গ্রহন করেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। মিছিলের নেতৃত্ব দেন হুগলি জেলা তৃণমূল কৃষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি রামেন্দু সিংরায়। মূলত দিল্লিতে হিংসার ঘটনায় প্রাণ হারান বহু সাধারণ মানুষ, তারই প্রতিবাদে এই মিছিল। এছাড়াও কেন্দ্রের জন বিরোধী নীতি এবং সিএএ, এনআরসি এবং এনপিআর চালু করার বিরোধিতা করে এই মিছিল থেকে প্রতিবাদ করা হয়।
ছবি ও সংবাদঃ সুভাষ মজুমদার