ওড়িষ্যা থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে দূর্গাপুর জাতীয় সড়কে ৫৪ কেজি গ্যাঁজা সহ দুই গ্যাঁজা পাচার কারীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ।
সিঙ্গুরের দূর্গাপুর জাতীয় সড়কের উপর ইন্দ্রখালী এলাকা থেকে গ্যাঁজা পাচারকারীদের গ্ৰেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ। বাজেয়াপ্ত গ্যাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। ধৃতেরা হল, আজাবুল শেখ (২০) ও বিশ্বজিত গুনিয়া (২৮)। অপর দুই পাচারকারী পলাতক।
পুলিশসূত্রে জানা গেছে, ওড়িষ্যা থেকে জাইলো গাড়ি করে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার হচ্ছিল গ্যাঁজা। দূর্গাপুর জাতীয় সড়কের উপর পুলিশ পাকড়াও করে গাড়িটি । ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায়। পুলিশ জাইলো গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের আজ চুঁচুড়া জেলা আদালতে তোলা হবে।
ছবি ও খবরঃ সুভাষ মজুমদার