না এখনও প্রচার শুরু করেননি। চলছে বৈঠকী মেজাজে আড্ডা, কচি কাঁচাদের সঙ্গে নিখাদ হৈ হুল্লোড়। দিদির দুয়ারে সরকারে প্রতিনিধি বিধায়ক জ্যোৎস্না মান্ডি। এখন তিনি প্রাক্তন বিধায়ক কিন্তু তৃণমূল সুপ্রিমো আবার রাণীবাঁধ বিধানসভা কেন্দ্রে ভরসা রেখেছেন জ্যোৎস্না মান্ডির ওপর। ২০২১ বিধান সভায় এবার তিনি রাণীবাঁধে তৃণমূলের প্রতিনিধি। দিদির প্রতিনিধির কণ্ঠে আবেগের সুর আমি অবশ্যই আপ্লুত এবং দিদির কাছে কৃতজ্ঞ তিনি আবার আমাকে রাণীবাঁধ থেকে লড়াই করার সুযোগ করে দিয়েছেন। পজিটিভ রেজাল্ট হবে। তবে হ্যাঁ ‘বিবেক’ আমাকে শিখিয়েছে সব সত্যি কথা বলবে আর ‘রাজনীতি’ শিখিয়েছে সব সত্যি কথা বলবে না।
