| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মালদহে বিজেপির মতুয়া সংগঠনে থাবা, পদ্মবন ছেড়ে ঘাসফুল শিবিরে ৫০০ পরিবার

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ১৭৯ জন পড়েছেন
আপডেট শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বাংলা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জুন মাসের মাঝামাঝি সময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত সদস্য-সহ ৫০০–এর বেশি তৃণমূল কর্মী। যদিও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনায় ঘাসফুল শিবিরে কর্মী সমর্থকরা  সেই যোগদানকে ঠিকভাবে মেনে নিতে পারেননি। ফের বিজেপির মতুয়া সংগঠনে ভাঙন। মালদহে দু-হাজার কর্মী যোগ দিল তৃণমূলে।

তৃণমূলে জেলা সভাপতি বদলের পর জেলার শুক্রবার সংগঠনের বিরাট পরিবর্তন ঘটল এই দলবদলকে কেন্দ্র করে। বিজেপির নেতা-কর্মীরা দলে দলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি ছাড়লেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপির মালদহের বামনগোলা ব্লক কৃষক সংগঠনের সভাপতি মতুয়া সংগঠনের নেতা প্রায় দু-হাজার কর্মী। শুক্রবার পাকুয়াহাট এলাকার হরিচাঁদ-গুরুচাঁদ মন্দির প্রাঙ্গনে যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে দলে দলে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিজেপি ছেড়ে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষেরা।

সম্প্রতি মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়েছেন আবদুর রহিম। তিনি মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। মালদহে মৌসম বেনজির নূরকে সরিয়ে তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তারপরই জেলায় বিজেপির সংগঠনে থাবা বসিয়ে মতুয়া সম্প্রদায়ের দু-হাজার কর্মীকে ঘরে ফেরালেন তিনি। এদিন তৃণমূলের যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ঠাকুরনগর মতুয়া মহাসংঘের অন্যতম সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। ছিলেন জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, জেলা সভাপতি আবদুর রহিম-সহ জেলা ও ব্লক নেতৃত্ব। তৃণমূলের দলীয় কার্যালয়ে সবাইকে সংবর্ধনা দেওয়ার পর হরিচাঁদ-গুরুচাঁদ মন্দির প্রাঙ্গনে গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদের ছবিতে নতমস্তকে প্রণাম জানান।

প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, এই দলবদলে বামনগোপলা ব্লক তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল। এরপর এই ব্লকে তৃণমূলের সমর্থনে আরও মানুষ আসবেন। তৃণমূল যে জনকল্যাণমূলক প্রকল্প নিচ্ছে, তার ফলেই মানুষের এই বিপুল অন্তর্ভুক্তি। মতুয়া সম্প্রদায়ের মানুষকে যোগদান করিয়ে মমতা মমতাবালা ঠাকুর আরও বলেন, বিজেপি সাংসদ তথা অধুনা কেন্দ্রীয়মন্ত্রী মতুয়া সম্প্রদায়ের ভক্তদের নাগরিকত্ব নিয়ে ভুল বুঝিয়েছে। মতুয়া সম্র্য়দায়ের ভক্তরা এখন সেই ভুল বুঝতে পেরেছেন। তাই তাঁরা দলে দলে তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev