ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রতিবছর জন্মাষ্টমী পালিত হয়। এদিন জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ, কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। আরামবাগ শহর জুড়ে পালিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজা। আরামবাগ শহরের বেশ কয়েকটি জায়গায় এই পুজোর প্রচলন আছে। জন্মাষ্টমী উপলক্ষে হুগলির আরামবাগ শহরের হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পুরাতন সবজি বাজার সহ আরামবাগের অন্যান্য হিন্দিভাষী মানুষেরা মিলে এই জন্মাষ্টমীর পূজা ধুমধাম করে করে।

এই পুজোর শুভ সূচনা হয়েছিল আজ থেকে ৫৫ বছর আগে। সেই থেকেই এই পূজা চলে আসছে। এই পুজোকে কেন্দ্র করে হিন্দিভাষী মানুষ থেকে শুরু করে সকলেই আনন্দে মেতে ওঠে। বহু দূর দূরান্ত থেকে মানুষ জন্মাষ্টমীর পুজো দেখতে আসেন। এই পূজাটি পরিচালনা করে ‘আমরা সবাই’ । অন্যদিকে আরামবাগ পুলিশ ফাঁড়িতে জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। এ বছরে তার ব্যাতিক্রম হয়নি। এই পূজাকে কেন্দ্র করেও মানুষের উৎসাহ উদ্দীপনা ভিজে যাবে দেখতে পাওয়া যায় গেল। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীর দিন আরামবাগ পৌর প্রধান স্বপন নন্দী আরামবাগের পাঁড়েরের ঘাটে শ্মশানের মন্দিরে গিয়ে জন্মাষ্টমীর পুজো ও মা কালীর পুজো দেন।