কলকাতা বইমেলা জমজমাট। সন্ধে হতেই বইপ্রেমীদের ঢল। ভালো ভিড় জাগোবাংলা স্টলে। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলে জাগোবাংলা স্টলে যান মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে ছিলেন সাংসদ দোলা সেন, অনন্যা চক্রবর্তী। স্টল ঘুরে দেখার পাশাপাশি মেলায় আগত সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন ফিরহাদ। বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই ঘিরে বইপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বইমেলা চলবে রবিবার পর্যন্ত।