গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুকসেলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় ৩৯ তম ‘উত্তরবঙ্গ বইমেলা’-র আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী হল আজ। উদ্বোধন করলেন বিখ্যাত নাট্য পরিচালক, গায়ক তথা চিত্র পরিচালক শ্রী অঞ্জন দত্ত মহাশয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন বোর্ডের সভাপতি সৌরভ চক্রবর্তী, দার্জিলিং-এর জেলা শাসক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজ এই বইমেলার উদ্বোধন করে অঞ্জন দত্ত জানান আমি নিজে বই-এর পোকা, আমার নিজের সংগ্রহেই প্রচুর বই আছে। আমার ছেলে মোট ৯টা লাইব্রেরীর সাথে যুক্ত। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হল আমি শিলিগুড়িকে প্রচণ্ড ভালবাসি। তাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বইমেলা উদ্বোধনের ডাক ফেরাতে পারলাম না, এদিকে গৌতম দেব জানান আশাকরি এই বছরের বইমেলায় সাধরন মানুষের কাছ থেকে ভালো সাড়া পাব। বইমেলাতে এসে বই কেনার ব্যাপারে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও হাজির হবে অসংখ্য পাঠক পাঠিকা, কচি কাঁচাদের সঙ্গে তাঁদের অভিভাবকরাও হাজির হবে। শিলিগুড়ি যতই কমার্সিয়াল জায়গা হোক এখানকার মানুষও বই কেনে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বহু বিশিষ্ট মানুষ এবং বইপ্রেমী মানুষ। এছারা উপস্থিত ছিলেন বাংলা এবং ইংরেজী মাধ্যমের ছাত্রছাত্রীরাও।