১৫ মার্চ ২০২০ মঙ্গলকোট বিধানসভায় ব্লক সভাপতি ও আই.সি.ডি.এস সিলেকশন কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরীর উদ্যোগে স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো তৃণমূল পার্টি অফিসে। লাল্টু ঘোষ, সমীর চ্যাটার্জী, সুবোধ মালিক, তপন দাস, কার্তিক অধিকারী প্রমুখ অতীতের তৃণমূল কর্মীদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিলেন অপূর্ব চৌধুরী। এরপর সকলের সঙ্গে একই পঙ্কতিতে বসে খাওয়া-দাওয়া সারলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সি রেজাউল হক, চন্দন সরকার প্রমুখ তৃণমূল নেতৃত্ববৃন্দ।
