| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কনৌজের যুদ্ধ : আফগানের হাতে মোগল সাম্রাজ্যের সাময়িক পতন : সাহিদুল মৌলা সজিব

Reporter
সাহিদুল মৌলা সজিব / ১৯৭৮ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

১৫২৫ খ্রীষ্টাব্দে সম্রাট জহির উদ্দিন বাবরের প্রতিষ্ঠিত মোঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুন রাজ্য পরিচালনায় ছিলেন অত্যন্ত খামখেয়ালিপণা স্বভাবের।  এই কোমল হৃদয়ের সম্রাট ছিলেন অত্যন্ত অলস প্রকৃতির। রাজ্য পরিচালনায় তাঁর খামখেয়ালিপণার সুযোগে ভারতবর্ষের একপ্রান্তে আফগান শাসক শেরখানের উতপত্তি ঘটে। সম্রাটের বোন গুলবদন ‘হুমায়ুন নামা’য় লিখেছেন- ‘হুমায়ুন ছিলো মার্জিত আচরনের অধিকারী, দয়ালু হিসেবেও তার সুনাম ছিলো। তার চরিত্রের একমাত্র ত্রুটি ছিলো, তিনি আফিমে আসক্ত। এই আসক্তি তাকে সেনানায়ক ও রাষ্ট্রনায়ক হিসেবে আপন মর্যাদায় প্রতিষ্ঠিত হতে বাধা সৃষ্টি করেছিলো।’ হুমায়ুনের খামখেয়লীপনার ফলেই শের শাহ সূরের হাত ধরেই মোঘল সাম্রাজ্যের ভীতের উপর সাময়িক সময়ের জন্য আফগান শাসকদের আধিপত্য বিস্তার লাভ করে।

মৌঘলের দ্বিতীয় সম্রাট হুমায়ুন প্রথমত সরাসরি শেরখানের সথে যুদ্ধে লিপ্ত হন নি। ১৫৩৭ খ্রীষ্টাব্দের অক্টোবর মাসে শেরখান বাংলাদেশ আক্রমন করে সুলতান মাহমুদ শাহ কে পরাজিত করে রাজধানী গৌড় দখল করেন। হুমায়ুন শেরখানের উত্তরোত্তর ক্ষমতাবৃদ্ধিতে ভীত হয়ে বাংলাদেশ আক্রমনের প্রস্তুতি নেন। বাংলাদেশ আক্রমনের পথে হুমায়ুন শেরখানের কর্মকেন্দ্র চুণার অবরোধ করেন। ‘হিস্ট্রি অফ দ্যা আফগানে’ ডক্টর ডোরন এটাকে হুমায়ুনের অদূরদর্শীতার পরিচায়ক বলে উল্লেখ করেন। শেরখান নিজের শক্তিবৃদ্ধি করে রোটস দূর্গ অধিকার করলে হুমায়ুন ১৫৩৮ সালে বাংলা আক্রমন করে বাংলা অধিকার করতে সক্ষম হন। বাংলা জয়ের পর বাংলার সৌন্দর্যে সম্রাট হুমায়ুন মুগ্ধ হয়ে বাংলার নাম রাখেন ‘জান্নাতাবাদ’।

হুমায়ুনের বাংলা জয়ের সময় শেরখান বিহার ও জৈনপুরের মোগল অঞ্ছল গুলো জয় করে কনৌজ পর্যন্ত অগ্রসর হলেন। এতে হুমায়ুনের বাংলা জয়ের পর দিল্লী ফেরার পথ একরকম বন্ধ হয়ে যায়। হুমায়ুন যেকোন  উপায়ে দ্রুত দিল্লীর আগ্রায় ফিরতে চাইলে ফেরার পথে চৌসা নামক স্থানে শেরখানের বাহিণীর হাতে বাধাপ্রাপ্ত হন। ১৫৩৯ সালের ২৬ জুন এই চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে পলায়ন করেন। পলায়নের সময়্য এক ভিস্তিওয়ালা তার মশকের সাহায্যে সম্রাট হুমায়ুনকে গঙ্গা নদী পার করে হতভাগ্য সম্রাটের জীবন রক্ষা করেছিলেন।  ভিস্তিওয়ালার নাম নিজাম। হুমায়ুন কৃতজ্ঞতা সহকারে ভিস্তিওয়ালা কে দিল্লীর নিজাম উদ্দিন আওলিইয়ার সাথে তুলনা করেন। পরে এই ভিস্তিওয়ালাকে একদিনের জন্য দিল্লীর সিংহাসনে বসিয়ে হুমায়ুন চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করএছিলেন। (দ্রষ্টব্যঃ ব্যানার্জী, হুমায়ুন। পৃঃ-২৩১। এডওয়ার্ডস এন্ড গ্যারেট)

এ যুদ্ধের পর শেরখান ‘শাহ’ উপাধি ধারণ করেন। শের শাহ তাঁর বিজিত অঞ্চল সুসংগঠিত করে তাঁর শক্তি আরো বৃদ্ধি করেন। চৌসার যুদ্ধে পরাজয় হুয়ায়ুনকে ভীত করে তুললেও তিনি সাহস হারান নি। হুমায়ুন আবারো তার সৈন্য সংগ্রহে লিপ্ত হন। তার ভাই হিন্দাল মির্জা ও কামরান মির্জার কাছে সহায়তা কামনা করলেও তার ভাতৃদ্বয় তাকে সহায়তা করতে চায়নি। হুমায়ুন কে একাই লড়তে হয় শের শাহের বিরদ্ধে। হুমায়ুন তার হৃত গৌরব পুণরূদ্ধারের জন্য ১৫৪০ খ্রীষ্টাব্দের ১৭ই মে কনৌজের নিকটবর্তী বিলগ্রাম নামক স্থানে সসৈন্যে প্রস্তুত হলেন।

কনৌজের যুদ্ধে হুমায়ুনের ৪০ হাজার সৈন্য ছিলো। হুমায়ুনের আত্মীয় বাবরের পিতৃব্যপুত্র হায়দার মির্জা কনৌজের যুদ্ধে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে শের শাহ ছিলেন অত্যন্ত দূর্ত, মেধাবী ও রণকৌশলী সেনানায়ক। তিনি সম্রাট বাবরের সময়ে তার সেনাধ্যক্ষতার জন্য সেনানায়ক হয়েছিলেন। হুমায়ুনের সৈন্য সবাই চৌসার যুদ্ধে পরাজয়ের ফলে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলো। তিরন্দাজ বাহিনী ও অশ্বারোহী বাহিনী কিছুক্ষন যুদ্ধ চালিয়ে নিলেও কামানচির দল কামানের একটি গোলাও ছুঁড়তে না পারায় হুমায়ুনের দল দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়ে। হুমায়ূনের ছত্রভঙ্গ বাহিনীর একটা বড় অংশ গঙ্গার পানিতে ড়ুবে মারা যায়। যারা বেঁচে রইল তাদের তাড়া করল শের শাহ’র বড় পুত্র জালাল খাঁ। জালাল খাঁ পরাজিত সৈন্যদের ধাওয়া করে দিল্লী পর্যন্ত নিয়ে গেলেন।পথিমধ্যে তাদের অনেককে হত্যা করলেন। চৌসার যুদ্ধে হুমায়ুনের পরাজয়ের পর এই যুদ্ধেও হুমায়ুন শের শাহের নেতৃত্বে আফগানদের হস্তে শোচনীয়ভাবে পরাজিত হন।  এ পরাজয়ের জন্য হায়দার মির্জা তার তারিখ-ই-রাশিদি গ্রন্থে সেনাবাহিনীর নীতিভ্রষ্ট, চরিত্রিহীনিতা ও কাপুরুষতাঁর কথা উল্লেখ করেছেন।

এ যুদ্ধ নিয়ে হায়দার মির্জা একটা মিথ ও ছড়িয়েছিলেন, তিনি বলেছিলেন এই যুদ্ধে কেউ হতাহত হয়নি। কিন্তু সমসাময়িক অনেক লেখক ই তার কথা কে মিথ্যে বলেছিলেন। হায়দার মির্জা তার সেনাবাহিনীর বিশৃংখলা ও পরাজয়ের কথা গোপন রাখার জন্য এমন কথা বলেছিলেন তারা বর্ণনা করেন। সমসাময়িক লেখক, হুমায়ুনের বিশ্বস্ত ভৃত্য জওহর মির্জা বলেছিলেন, ‘কনৌজের যুদ্ধে অনেক সৈন্য নিহত হয় এবং অধিকাংশ সৈন্য নদীতে ডুবে প্রাণ হারায়’।

চৌসার যুদ্ধে হুমায়ূন গঙ্গার পানিতে পড়েছিলেন। এবারও তাই হলো। তিনি হাতি নিয়ে গঙ্গার পানিতে পড়লেন। হাতি তাঁকে নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। সেসময় শের শাহ’র তীরন্দাজ বাহিনী ধনুক উঁচিয়ে আছে সম্রাট হুমায়ুনের দিকে। ইচ্ছা করলেই তীর ছুড়ে তারা সম্রাটকে মারতে পারতো। তারা এই কাজটি করতে পারছে না, কারণ শের শাহ’র কঠিন নির্দেশ ছিলো হুমায়ূনকে হত্যা বা আহত করা যাবে না। তাকে বন্দি করাও যাবে না। তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। হুমায়ুন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে সক্ষম হন। শেরশাহ হুমায়ুন কে ব্যাক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করতেন। সম্রাটের হুমায়ুনের সরলতা, কোমলতা, সাধারণ জীবন যাপন শের শাহকে মুগ্ধ করেছিলো। তাই তিনি সম্রাট হুমায়ুন কে হত্যা না করে পালিয়ে যেতে দিলেন।

মোগল সাম্রাজ্যের এমন দূর্দিনেও হুমায়ুনের ভ্রাতাগণ সঙ্ঘবদ্ধভাবে শেরশাহের বিরুদ্ধে দাড়ানোর প্রয়োজনবোধ করেনি। তাঁর ভাইদের এমন ঔদাসীন্য ও বিরোধী আচরণ মোগল স্বার্থের পরিপন্থী হয়েছিলো। হুমায়ুন লাহোরে গিয়ে ভাই কামরানের সাহায্য চাইলেও কামরান তাকে কোনপ্রকার সহযোগীতা করেনি।। হুমায়ুন সিন্ধু প্রদেশে গিয়ে সৈন্য সংগ্রহ করতে চাইলেও ব্যার্থ হন। ভাগ্য কোনদিক দিয়েই তার সহায় হচ্ছিলোনা। কনৌজের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হওয়ার পর হুমায়ুন আশ্রয়ের সন্ধানে দেশ দেশান্তর ঘুরে বেড়াতে লাগলেন। হতভাগ্য সম্রাটের এমন দুর্দিনে একমাত্র বিশ্বস্ত ভৃত্য জওহর সবসময় তার সঙ্গী হিসেবে ছিলো।

অমরকোটের রাণাপ্রাসাদে হুমায়ুন প্রথমিক ভাবে আশ্রয় পেলেও তারা কিছুদিন পরই শেরশাহের বিরুদ্ধতা হবে বলে হুমায়ুনকে আশ্রয় ও সাহায্য প্রদানে অস্বীকৃতি জানায়। হুমায়ুন কে রাণাপ্রাসাদ সিন্ধু দেশের বাক্কার ও থাট্টা অধিকার করতে সাহায্য করার প্রতুশ্রুতি দিয়েছিলো। সম্রাটের সেই চেষ্টাও ভেস্তে গেলো। তারপর হুমায়ুন কান্দাহারে তাঁর স্বীয় ভ্রাতা আসকারীর সাহায্য প্রার্থনা করলেও প্রত্যাখাত হন। সেখানে তার শিশুপুত্র আকবরকে রেখে হুমায়ুন পারস্য সম্রাট শাহ তামাস্পের সাহায্য প্রার্থনার জন্য তার কাছে গমণ করেন। পারস্য সম্রাট শাহ তামাস্প হুমায়ুনকে সর্বদিক দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। হুমায়ুন কে তার হারানো রাজ্য ফিরিয়ে দিতে শাহ তামাস্প সহায়তা করবেন বলে চুক্তি করেন। বিনিময়ে হুমায়ুন কে শাহ তামাস্পকে কান্দাহার ইরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

কনৌজের যুদ্ধে পরাজয়ের মধ্যে দিয়ে দিল্লীতে ১৫ বছরের জন্য মোগল শাসন হস্তচ্যুত হয়। দীর্ঘ পনের বছর আফগান শাসকরা দিল্লী শাসন করেন। শের শাহের শাসনামল দিল্লীসহ সমস্ত ভারতবর্ষের উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ শের শাহের আমলে নির্মিত হয় যা তৎকালীন পূর্ব বঙ্গের সোনারগাঁও হতে সিন্ধুদেশ পর্যন্ত বিস্তৃত ছিলো। এছাড়াও ভারতবর্ষে দ্রুত সরকারী ডাক আদান প্রদানের জন্য ‘ঘোড়ার ডাক’ প্রচলন করেন শের শাহ।

কনৌজের যুদ্ধের পরাজয় হুমায়ুনকে গৃহিহীন করে দিয়েছিলো। হতভাগ্য সম্রাট হুমায়ুন দীর্ঘ পনের বছর যাবতকাল অন্যত্র ঘুরে বেড়িয়েছেন। দুঃখ-দূর্দশার মধ্য দিয়ে কাটাতে হয়েছে সম্রাট কে। তাঁর পিতৃব্য ভাইও তাকে সহায়তা করেনি তাঁর দুর্দিনে। তার রাজ্য পুণরুদ্ধারে পারস্য সম্রাট শাহ তামাস্প এগিয়ে আসেন। দীর্ঘ প্রচেষ্টার পর হুমায়ুন ১৫৫৫ খ্রীষ্টাব্দে দিল্লীর সিংহাসন  পুণরুদ্ধার করতে সক্ষত হন। অনিচ্ছা সত্ত্বেও  হুমায়ুন কে বাধ্য হয়ে তার ভাই কামরান কে বন্দী করতে হয়, এবং পরবর্তীতে কামরান কে অন্ধ করে দিয়ে মক্কায় প্রেরণ করে দেন।

হতভাগ্য সম্রাট হুমায়ুন বারবার পতনের স্বাদ গ্রহণ করেন। পতনই যেন ছিলো তার ভাগ্যের লিখন। তাঁর জীবনের বারবার এমন পতনের মতই তাঁর মৃত্যুও হয়েছিলো পতনের মধ্যে দিয়ে। ১৫৫৬ খ্রীষ্টাব্দের ২৪ জানুয়ারী সম্রাট হুমায়ুন তাঁর পাঠাগারের সিঁড়ি হতে পদস্থলিত হয়ে আকষ্মাত মৃত্যুবরণ করেন। সম্রাট হুমায়ুনের সম্পূর্ন জীবন তাঁর ভাগ্য পতনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত ছিলো।

তথ্যসূত্রঃ

১. ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস- এ.কে.এম.আবদুল আলিম। পৃ; ১৬৬-১৮৩

২. বাদশাহ নামদার – হুমায়ুন আহমেদ

৩. ‘হুমায়ুন নামা’ গুলবদন।

৪. A History of Ancient and Early Medieval India. P: 575.

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev