একসাথে বসে ভোগ খাওয়ানো বন্ধ হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। করোনা আতঙ্কেই এমন সিদ্ধান্ত বলে ট্রাস্টি কমিটির তরফে জানানো হয়েছে। ১৮ মার্চ বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকরী করা হচ্ছে। জানা গিয়েছে যে, ভীড় মোকাবিলায় পুরোহিত ও পুলিশ বাড়তি ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি এই সিদ্ধান্ত বলবত থাকবে বলে ট্রাস্টি কমিটির তরফে জানানো হয়েছে।