বাজার জুড়ে আকাল মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের। তারই মধ্যে কালোবাজারির অভিযোগ বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাটে এনিয়ে অভিযানে নেমেছে পুলিশ- প্রশাসন। অভিযোগ পেলেই চলছে তল্লাশি। আবার বিভিন্ন ওষুধের দোকান থেকে শুরু করে অন্যত্রও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। আপাতত অত্যাবশ্যক পণ্য হিসেবে এই দুই-এর ব্যবহার বেড়েছে ভীষণভাবে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে প্রচার চালাচ্ছে জোরদার। সিউড়ির ডিঅ্যান্ডটি ডিএসপি অভিষেক মন্ডল জানিয়েছেন, ব্যবসায়ীদের এবিষয়ে সতর্ক করা হচ্ছে। কালোবাজারির অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।