ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে করোনা সচেতনতায় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ধনিয়াখালীর কোটালপুরে। এদিন কোটালপুর অগ্নিবীণা হলে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শিবরে এলাকার আশা কর্মী-সহ পঞ্চায়েত সমিতির সদস্য এবং এলাকার সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে আগাম সতর্কতা পাশাপাশি এই মুহূর্তে করোনা ঠেকাতে কি করনীয় তা উল্লেখ্য করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ধনিয়াখালি হাসপাতালে ডাক্তার সমীরণ ঘোষ বিএসআই সঙ্গীতা দত্ত রায় পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রামেন্দু সিংহ রায়৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার