নূরুল ইসলামের প্রয়াণ দিবসে শুক্রবার ২০ মার্চ সকাল সাড়ে ৬টায় কালনায় একটি স্মরণসভা হয়। সতীর্থর প্রতিকৃতিতে মাল্যদান করে স্মৃতিচারণ করেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন কালনা বিধানসভায় দলের কো-অর্ডিনেটর দেবু টুডু, তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষা সেলের জেলা সভাপতি তপন পোড়েল, শিক্ষারত্ন তাপস কুমার কার্ফা প্রমুখ। বৈভব না থাকা সত্ত্বেও কীভাবে মানুষের পাশে থেকে কাজ করে জননেতা হয়ে ওঠা যায়, নূরুল ইসলামের অনাড়ম্বর জীবনযাপনের কথা তুলে ধরে তা ব্যাখ্যা করেন স্বপন দেবনাথ।
এরপর নূরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।

ছবি: মোহন সাহা