২২ মার্চ রবিবার নয় আজ শুক্রবার ২০ মার্চ। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে রবিবার কারফিউ-এর আবেদন করলেও ধনিয়াখালী মাছ ও সব্জী বাজারে দেখে মনে হতেই পারে আজ থেকেই শুরু হয়েছে কারফিউ। করোনা আতঙ্কের ব্যাপক প্রভাব পড়েছে ধনিয়াখালীর মাছ ও সব্জী বাজারে। সকাল থেকে বিক্রেতারা পসরা সাজিয়ে বসে থাকলেও খরিদ্দার নেই, বিক্রি বাটা নেই বললেই চলে। কাঁচা মাল নষ্ট হতে বসেছে ফলে ক্ষতির মুখে পরেছে ক্ষুদ্র সব্জী বিক্রেতারা৷