২ টাকা কেজি দরে যাঁরা রেশনে মাসে ৫ কেজি চাল, গম পান এরকম ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেবে রাজ্য সরকার। এই ব্যবস্থা চলবে আগামী সেপ্টেম্বর অবধি। শুক্রবার ২০ মার্চ নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পর ২১ মার্চ ছুটির দিনে খাদ্য দপ্তরের কর্মীদের সাথে জরুরি ভিত্তিক তৎপরতায় কাজ করছেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।