ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ তথা হুগলি জেলা কিষাণ খেত মজুর সেলের সভাপতি রামেন্দু সিংহরায়ের উদ্দ্যোগে ২৩ মার্চ ২০২০ পারাম্বুয়া সাহাবাজার, গোপীনাথপুর ১, ২ এবং ভান্ডারহাঁটি ১, ২ গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষদের সচেতন করেন, পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুযায়ী এই অঞ্চলগুলিতে যারা ভিন রাজ্য বা অন্য দেশে থেকে ফিরেছেন তারা যেন ১৪ দিন বাড়ির বাইরে না বের হন তারও নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ জানান যে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ১৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটি করে ভেনুতে ভাগ করা হয়েছে। আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, ভিআরপি এদেরকে আমরা জনসচেতনতা জন্য নির্দেশ ও পরামর্শ দিয়েছি। এই কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন সচেতন করতে। কিভাবে নিজেকে সুস্থ রাখবেন এবং নিজের পরিবারকে সুস্থ রাখবেন তার পরামর্শ দেবে। এলাকার যে সব ব্যক্তিরা কর্মসূত্রে বাইরের রাজ্যে গেছেন তারা বাড়ি ফিরে আসছেন, তাদেরকে পরীক্ষা করে যদি দেখা যায় পজিটিভ নয় তাহলে তাদের বাড়িতে ১৪ দিন একান্তে থাকতে হবে এমনকি বাড়ির মানুষদের সাথে মেলামেশা কম করতে বলা হচ্ছে, শুধুমাত্র শৌচ কর্মের জন্য বাইরে আসতে বলা হচ্ছে। এসব কারণের জন্যই সাধারণ মানুষকে সচেতন করার জন্য দুদিন ধরে প্রচার কর্মসূচী চলবে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার