| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাংলা ছোটগল্পে ডাইনি চরিত্র (শেষ পর্ব) : মিল্টন বিশ্বাস

Reporter
ড. মিল্টন বিশ্বাস / ৬৫৫ জন পড়েছেন
আপডেট শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

পাঁচ.

ডাইনি চরিত্র কেন্দ্রিক গল্পগুলো কুসংস্কারবিরোধী গল্প হিসেবে চিহ্নিত হয়েছে। (সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ২০১২ : ভূমিকা) এগুলো শিল্পমূল্যে, মানবিক মর্যাদায় অভিনন্দিত। জগদীশ গুপ্ত, বিভূতিভূষণ, তারাশঙ্কর ও মহাশ্বেতা দেবী — এই চারজন গল্পকারের ডাইনি চরিত্র সৃজন সম্পর্কে বলা যায় — সব ডাইনি চরিত্রই নিম্নবর্গীয়। গল্পকাররা ডাইনি চরিত্র সৃজনে ব্রাত্য, অন্ত্যজ, শ্রমজীবী সাধারণ মানুষের আশ্রয় নিয়েছেন। সমাজের উচ্চবর্গের দৃষ্টিতে ডাইনি আখ্যায়িতরা ছোটলোক, প্রবৃত্তিচালিত, লোলুপ হলেও এসব শব্দ তাদের ওপর উচ্চবর্গ কর্তৃক আরোপিত প্রয়োগ। কিন্তু লেখকরা তাদের দারিদ্র্য, অসহায়ত্ব, সামাজিক অপবাদে বিপর্যস্ত জীবনকে তুলে ধরেছেন অত্যন্ত দক্ষতায়। গোষ্ঠীগত জীবনের সঙ্গে ডাইনির নিপীড়ন তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছে। নিপীড়িত নারী বস্তুনিষ্ঠ হয়ে উঠেছে। গল্পগুলোতে উচ্চবর্গের ক্ষমতাকেন্দ্র থেকে দূরবর্তী তাদের জীবন-জীবিকা ও বেঁচে থাকার বিস্তৃত বিবরণ এবং জীবনের সমস্যার দিগন্ত উন্মোচিত হয়েছে। উল্লেখ্য, প্রত্যেক লেখকের গল্প-উপন্যাসে ভিড় করেছে বিচিত্র চরিত্র ও পেশার মানুষ। তার ভেতর ডাইনি চরিত্রগুলো ব্যতিক্রম। গল্পকাররা ডাইনি চরিত্র রূপায়ণে সংলাপের চেয়ে বর্ণনার ওপর গুরুত্ব আরোপ করেছেন বেশি। তবে এসব নিম্নবর্গের নারীর জীবন নিয়ে গ্রামীণ পটভূমিতে গল্প লেখার সময় নির্দিষ্ট এলাকার কথ্যভাষা ব্যবহার করেছেন। আবার গ্রামীণ জীবনকেন্দ্রিক ঘটনা রূপায়ণে মান্য চলিত ভাষা প্রয়োগে দক্ষতা দেখিয়েছেন। মহাশ্বেতা দেবী আদিবাসী পাত্র-পাত্রীদের সংলাপে আঞ্চলিক উপভাষা ব্যবহার করেছেন কিন্তু বর্ণনাভঙ্গিতে চলিত ভাষা গল্পের অন্তর্বুনন সমৃদ্ধ করেছে। গল্পকাররা মৌলিক ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গির শৈল্পিক প্রয়োগে, অনবদ্য কথনভঙ্গিমায় এবং বিজ্ঞানমনস্কতার সন্ধানী আলোয় উন্মোচিত করেছেন অনাবিষ্কৃত শাশ্বত সত্যকে যা অবৈজ্ঞানিক ধ্যানধারণা এবং অবাস্তব পরিত্যাজ্য মূল্যবোধের অনড় পাথরের নিচে চাপা পড়ে আছে। ‘ডাইনি’ চরিত্র সৃজন করে সামাজিক অত্যাচার আর কুসংস্কারের বিরুদ্ধে মানবতার গল্পই লিখেছেন জগদীশ গুপ্ত, বিভূতিভূষণ, তারাশঙ্কর ও মহাশ্বেতা দেবী।

রচনাপঞ্জি

অজয় গুপ্ত (২০১৪), গল্প-পরিচয়, মহাশ্বেতা দেবী গল্পসমগ্র, দে’জ পাবলিশিং, কলকাতা

অরুণকুমার মুখোপাধ্যায় (২০১০), কালের পুত্তলিকা, দে’জ পাবলিশিং, কলকাতা

আশুতোষ ভট্টাচার্য (২০০৬), বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস, এ. মুখার্জী অ্যান্ড কোং প্রা: লি:, কলকাতা

উপেন্দ্রনাথ ভট্টাচার্য (১৪০৮), বাংলার বাউল ও বাউল গান, ওরিয়েন্ট বুক কোম্পানি, কলকাতা

জগদীশ গুপ্ত (১৯৭৭), হাড়, সুবীর রায়চৌধুরী সম্পাদিত, জগদীশ গুপ্তর গল্প, দে’জ পাবলিশিং, কলকাতা

জগদীশ ভট্টাচার্য (১৯৭৫), তারাশঙ্করের ছোটগল্প, তারাশঙ্করের গল্পগুচ্ছ ১ম খন্ড, সাহিত্য সংসদ, কলকাতা

ড. বরুণকুমার চক্রবর্তী সম্পাদিত (২০০৪), বঙ্গীয় লোকসংস্কৃতি কোষ, অপর্ণা বুক ডিস্ট্রিবিউটার্স, কলকাতা

ড. শমিতা মান্না (২০০৪), ডাইনী বিদ্যা, বঙ্গীয় লোকসংস্কৃতিকোষ, (সম্পাদনা: ড. বরুণকুমার চক্রবর্তী), অপর্ণা বুক ডিস্ট্রিবিউটার্স, কলকাতা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৯৭৫), ডাইনীর বাঁশী (রচনাকাল ১৩৪০), জগদীশ ভট্টাচার্য (সম্পাদিত), তারাশঙ্করের গল্পগুচ্ছ ১ম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৯৭৬), ডাইনী (১৩৪৭), জগদীশ ভট্টাচার্য (সম্পাদিত), তারাশঙ্করের গল্পগুচ্ছ ২য় খন্ড, সাহিত্য সংসদ, কলকাতা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৯৭৭), ডাইনী (১৩৫৮), জগদীশ ভট্টাচার্য (সম্পাদিত), তারাশঙ্করের গল্পগুচ্ছ ৩য় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৩৮৭), আমার কালের কথা, তারাশঙ্কর স্মৃতিকথা, নিউ বেঙ্গল প্রেস প্রা: লি:, কলকাতা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৯৯৭), আমার সাহিত্য জীবন, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৯৯৯), রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, (সম্পাদনা : অচিন্ত্য বিশ্বাস), রত্নাবলী, কলকাতা

দেবব্রত ভট্টাচার্য (২০০৮), ভারতীয় লোকজীবন ও সাহিত্যে ডাইনিবৃত্তির প্রভাব ও প্রসার, পুনশ্চ, কলকাতা

দীপঙ্কর চৌধুরী (২০১১), ডাইনি ও অন্যান্য গল্প, দাশগুপ্ত এ্যান্ড কোম্পানী প্রাঃ লিমিটেড, কলকাতা

বরুণকুমার চক্রবর্তী (১৪০৪), তারাশঙ্কর : আচার-ধর্ম ও সংস্কার, লোকসংস্কৃতি গবেষণা, (সম্পাদনা: সনৎকুমার মিত্র), কার্তিক-পৌষ ১০ বর্ষ ৩য় সংখ্যা, কলকাতা

বিনয় ঘোষ (১৯৭৬), পশ্চিমবঙ্গের সংস্কৃতি প্রথম খন্ড, প্রকাশ ভবন, কলকাতা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (২০১০), ডাইনী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ গল্প, (সম্পাদনা: হায়াৎ মামুদ), চারুলিপি, ঢাকা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৩৯৮), পথের পাঁচালী, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রা: লি:, কলকাতা

বীরেন্দ্র দত্ত (২০১৩), বাংলা ছোটগল্প : প্রসঙ্গ ও প্রকরণ, ১ম খ-, পুস্তক বিপণি, কলকাতা

ভারতকোষ (তৃতীয় খণ্ড), বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা

ভীষ্মদেব চৌধুরী (২০১৩), সত্যবতীর আগমন ও প্রস্থান, সোমেন চন্দের গল্প ও গল্পপাঠ, (সংকলন ও সম্পাদনা : আমিনুর রহমান সুলতান) ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা

মহাশ্বেতা দেবী (২০১৪), ডাইনি, মহাশ্বেতা দেবী গল্পসমগ্র, (সম্পাদনা: অজয় গুপ্ত), দে’জ পাবলিশিং, কলকাতা

মহাশ্বেতা দেবী (২০১৪), বাঁয়েন, মহাশ্বেতা দেবী গল্পসমগ্র, (সম্পাদনা: অজয় গুপ্ত), দে’জ পাবলিশিং, কলকাতা

মাসুদুজ্জামান (২০১৩), দেবদূত পুরুষ ও যৌনরাজনীতি, শুদ্ধস্বর, ঢাকা

মিল্টন বিশ্বাস (২০০৯), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ, বাংলা একাডেমি, ঢাকা

শ্রীশশিভূষণ দাশগুপ্ত (১৩৬৭), ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য, সাহিত্য সংসদ, কলকাতা

শ্রীশ্রীকুমার বন্দ্যোপাধ্যায় (১৯৮৪), বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা, মডার্ন বুক এজেন্সি প্রা: লি:, কলকাতা

শ্রীশ্রীহর্ষ মল্লিক (২০০৪), ডাইনী, বঙ্গীয় লোকসংস্কৃতিকোষ, (সম্পাদনা: ড. বরুণকুমার চক্রবর্তী), অপর্ণা বুক ডিস্ট্রিবিউটার্স, কলকাতা

সত্যচরণ চট্টোপাধ্যায় (১৯৯৮), বাংলা ছোটগল্পের ক্রমবিকাশ, প্রজ্ঞা বিকাশ, কলকাতা

সফিকুন্নবী সামাদী (২০০৪), তারাশঙ্করের ছোটগল্প জীবনের শিল্পিত সত্য, জাতীয় গ্রন্থ প্রকাশন, ঢাকা

সুনীল চট্টোপাধ্যায় (১৯৮১), বিভূতিভূষণ : জীবন ও সাহিত্য, জিজ্ঞাসা, কলকাতা

সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (সম্পাদনা ২০১২), বিশ শতকের কুসংস্কার বিরোধী গল্প, র‌্যাডিক্যাল, কলকাতা

হরিচরণ বন্দ্যোপাধ্যায় (২০০৮), বঙ্গীয় শব্দকোষ (১ম খণ্ড), সাহিত্য অকাদেমি, কলকাতা

হুমায়ুন আজাদ (১৯৯৫), নারী, আগামী প্রকাশনী, ঢাকা

William Henry Sleeman (1844, reprinted 1915), Rambles and recollections of an Indian official, Oxford University Press, London.

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev