| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শ্রীহীন শ্রীধর মন্দির – সোনামুখী : কমল ব্যানার্জী

Reporter
কমল ব্যানার্জী / ৭৯৯ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

১৩৫৫ বঙ্গাব্দের বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকায় প্রকাশিত ডক্টর রমেশচন্দ্র মজুমদারে মহাশয়ের প্রবন্ধে সোনামুখীকে তাঁতিদের গ্রাম ব’লে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন “ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর আমলেও সূতিবস্ত্র, রেশম, লাক্ষা ও নীলের বিপুল ব্যবসার কেন্দ্র ছিল এই জনপদ। তন্তুবায় ও সুবর্ণবণিক সম্প্রদায়ই অতীতে এখানে সামাজিক নেতৃত্ব দিয়েছে। স্থানীয় পুরাকীর্তিগুলির অধিকাংশ তাঁদেরই তৈরী। জনশ্রুতি, প্রাচীন গ্রামদেবী সুবর্ণমুখীর নামানুসারেই এ জনপদের নাম।”

সোনামুখীর শ্রেষ্ঠ পুরাকীর্তি, বাজারপাড়ার তাঁতি পরিবারের, ইটের, পশ্চিমমুখী, পঁচিশ-রত্ন, শ্রীধর (শালগ্রাম) মন্দির। এটিই বাঁকুড়া জেলার একমাত্র পঁচিশ-চূড়াযুক্ত দেবগৃহ। জেলার ক্ষেত্র সমীক্ষা করতে এসে এই মন্দির দেখে বাঁকুড়া জেলার পুরাকৃতির লেখক অমিয়কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় জানিয়েছেন “চারদিকে ত্রি-খিলান দালানযুক্ত এবং উচ্চতায় প্রায় ২৫ ফুট ও দৈর্ঘ্যপ্রন্থে ১৩ ফুট ৭ ইঞ্চি , এই ছোট আয়তনের দ্বিতল দেবালয়ের কেন্দ্রীয় চূড়া ছাড়া আর চব্বিশটি চূড়াকে, অভিনবভাবে, প্রতি তলের প্রতি কোণে তিনটি ক’রে বিন্যস্ত করা হয়েছে। পুবের দেওয়ালে নিবদ্ধ স্লেট পাথরের লিপিটি নিম্নরূপঃ “সকাব্দা ১৭৮৭ বাং ১২৫২ সাল…শ্রীধর মন্দিরং… পঞ্চবিংশতিচূড়ঙ্কং কানাঞি রুদ্রদাসেন তন্তবায়েন যত্নতঃ নির্মায়িতং বরং সৌধং নানা- চিত্রসমল্লিতং… হরি সূত্রধরেণ বিনির্মিতং।”

এর অনুপম সৌন্দর্যের টানে বার বার ছুটে এসেছেন ডেভিড ম্যাকাচ্চনের মতন গবেষকেরা। অমিয়কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় আরও জানাচ্ছেন “বাংলাদেশে মন্দিরনির্মাণ শিল্পে সূত্রধর সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা নতুন করে বলবার অপেক্ষা রাখে না। কিন্তু সোনামুখীর এই মন্দির ও আকুই, কোঙারপুর, বাঁকাদহ প্রভৃতি স্থানের কয়েকটি দেবালয় ছাড়া বাঁকুড়া জেলার আর কোথাও প্রতিষ্ঠালিপিতে তাঁদের নাম দেখতে পাওয়া যায় না। যদিও মেদিনীপুর, হাওড়া, বর্ধমান ও বীরভূম জেলার বহু ক্ষেত্রে এই শূদ্রবর্জনরীতির ব্যতিক্রম দেখা যায়”। তিনি আরও জানিয়েছেন “আলোচ্য মন্দিরের আসল বৈশিষ্ট্য কিন্তু তার ‘টেরাকোটা’ অলংকরনের প্রাচুর্য ও বৈচিত্র্যে। এ মন্দিরের মত চারদিকের দেওয়ালে, এমন কি ঢাকা বারান্দার গায়েও, পোড়ামাটির সজ্জা বাঁকুড়া জেলার অল্প কয়েকটি মন্দিরে মাত্র ব্যবহৃত হয়েছে। গঠন শৈলীতে মন্দিরটি দ্বিতল। প্রতি তলের চারকোণে তিনটি হিসাবে চূড়া নিবদ্ধ করে এটিকে পঁচিশ চূড়া করা হয়েছে। এই মন্দিরটি পঁচিশ রত্ন। প্রতিটি খিলানে রয়েছে অসংখ্য ছবি। মন্দিরের উপরে উঠার সিঁড়ি আছে। একটি সিঁড়ি নীচের দিকে নেমে গেছে। বৈচিত্র্যের দিক থেকেও এ দেবালয়ের অলংকরণ শীর্ষস্থানীয়; রামায়ণ মহাভারতের বিবিধ আলেখ্য ছাড়াও, কৃষ্ণলীলা, পৌরাণিক (শৈব, শাক্ত, বৈষ্ণব উপাসনা নির্বিশেষে), সামাজিক, পশুপক্ষীচিত্র ও ফুলকারি নকশার অজস্র ব্যবহারে মন্দিরটিকে এক রত্নপেটিকার মত মনে হয়। এখানে বৈষ্ণব ও মাহেশ্বর কাল্টের প্রভাব সুস্পষ্ট। একটি টেরাকোটা ফলকে দেখা যায় উমা-মহেশ্বর মূর্তি, আবার পাশের ফলকেই বিষ্ণুও অনন্তশয্যায় শায়িত।

বিশেষজ্ঞদের মতে বয়সে নবীনতার কারনে কারিগরির ধরণ কিছুটা মোটা দাগের ও পূর্বতন ফলকের নিরিখে লালিত্ববর্জিত। তবে ‘টেরাকোটা’ শিল্পীদের হাতে একই বিষয়বস্তুর চিত্রায়ণে যুগে যুগে যে পার্থক্য ঘটেছে তার তুলনামূলক সমীক্ষার জন্য অপেক্ষাকৃত আধুনিক এ মন্দিরের সজ্জা প্রকরণ খুবই মূল্যবান উপাদান”। সংকীর্ণ মহাদানি গলির ভিতর দিয়ে গিয়ে দেখা গেল ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত শ্রীধর মন্দিরের করুণ দশা। যথাযোগ্য যত্নের অভাবে ভেঙ্গে পড়তে শুরু করেছে এই মন্দির। টেরাকোটাও নষ্ট হয়েছে কিছু জায়গায়। সবথেকে উঁচু চুড়াটি ভেঙে পরেছে। দু-পাশে পাঁচিল উঠে এটির বিশালতা অনেকটাই খর্ব করেছে। কয়েকবার স্থানীয় উদ্যোগ নিয়ে আগাছা পরিষ্কার করানো হয়েছিল। আবার আগাছা জন্মাতে শুরু হয়ে গিয়েছে। চুঁড়াটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীধরের বর্তমান সেবাইত জানালেন, “তিন পুরুষ ধরে আমরাই পুজো করছি। সারা বছর বহু দেশি-বিদেশী পর্যটক এই মন্দির দেখতে আসেন। শিল্পকর্মের প্রশংসা করে যান, ঐ পর্যন্তই। এই মন্দিরের সংস্কার নিয়ে কারও কোন মাথা-ব্যথা নেই।” পরিশেষে শ্রীধর মন্দির সম্পর্কে একটি কথাই বলা যায়, যে যাঁরা বিষ্ণুপুরের মন্দির দেখেছেন, অথচ সোনামুখীর শ্রীধর মন্দির দেখেননি, তাঁরা বাঁকুড়া জেলার শিল্পকলার অমরাবতী দর্শন থেকে বঞ্চিত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

3 responses to “শ্রীহীন শ্রীধর মন্দির – সোনামুখী : কমল ব্যানার্জী”

  1. GAUTAM CHAKRABORTI says:

    চমৎকার প্রতিবেদন।

  2. জয়দীপ মুখোপাধ্যায় says:

    ইতিহাসভিত্তিক চমৎকার প্রতিবেদন।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev