| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মোদি ম্যাজিক ছিল কিন্তু সে ম্যাজিক ফিকে হয়ে গেছে : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৪৩২ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ মে, ২০২৪

বিজ্ঞানের উন্নতি হয়েছে। নানা যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানিয়ে দেয় আবহাওয়া অফিস। কিন্তু অন্য প্রাণীরা তাদের সহজাত শক্তিতে কিছুটা অনুভব করতে পারে সেই দুর্যোগ। তারা অস্থির হয়ে ওঠে। নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। গৃ্হপালিত কুকুর-বেড়ালের মধ্যেও এ রকম অস্থিরতা দেখা যায়। ভূমিকম্প, সুনামি, সাইক্লোনের আগে এ জিনিসটা লক্ষ্য করা যায়।

আমাদের এই সমাজ জীবনেও আসে দুর্যোগ। দেখা দেয় কোন শাসন-ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ। তুষের আগুনের মতো জ্বলতে জ্বলতে একদিন সেই ক্ষোভ পরিণত হয় বিদ্রোহে। উলঙ্গ রাজাকে প্রশ্ন করা শুরু করে মানুষ। রাজার বা শাসকের শেষের শুরু হয় এইভাবে।

এই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কি সেই রকম একটা ঝড় উঠতে যাচ্ছে? কেন, নরেন্দ্র মোদি এবং তাঁর অনুগামীরা তো ‘আবকি বার চারশো পার’ বলে প্রচার করে চলেছেন। নরেন্দ্র মোদিকে টেক্কা দেবার মতো বিরোধী মুখ দেখা যায় নি এখনও। সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেসও এককভাবে পাল্লা দিতে পারবে না। বাকি রইল নানা রাজ্যের আঞ্চলিক দলগুলি, সেখানে নানা মুনির নানা মত। তারা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, তার খেলাও খেলে চলেছে বিজেপি। টাকা দিয়ে, এজেন্সি দিয়ে মুখ বন্ধ করার খেলা।

সুতরাং ‘আবকি বার চারশো পার’ হবে না কেন?

ছোট বড় অনেক কারণ। মোদি ম্যাজিক ছিল, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সে ম্যাজিক ফিকে হয়ে গেছে। কালের ব্যবধানে। সময় যে বড় নিষ্ঠুর। সাধের রামমন্দির তুলতে পারল না ঢেউ তেমনভাবে। এমনকি হিন্দি বলয়েও। ‘মোদির গ্যারান্টি’ হয়ে গেল হাসির খোরাক। আগের আগের গ্যারান্টির পরিণামের কথা তুলতে লাগল মানুষ। বিভাজনের রাজনীতির খেলাটারও প্রতিবাদ হতে লাগল।

তার উপর ঘরের ভেতরে লেগেছে আগুন। ক্ষমতার গুড়ে এমনভাবে লেপ্টে গেলেন মোদি আর শাহ যে, তাঁরা দলের অন্য নেতাদের গ্রাহ্যই করলেন না। যাঁর একটু এলেম আছে, প্রতিদ্বন্দ্বী হতে পারেন, তাঁকে নির্মমভাবে সরিয়ে দিতে লাগলেন এই জুটি। রাজস্থানের রাজমাতা, মধ্যপ্রদেশের মামা, উত্তরপ্রদেশের যোগী, রাজনাথ সিং, নিতিন গড়করি এমনি আরও কতজন। এমন কি যে আর এস এস এঁদের লালন করেছে, তাকেও এই জুটি বুড়ো আঙুল দেখাতে শুরু করে দিলেন। প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় আর কেউ নেই। আর কেউ নেই মানে তাঁরা থাকলেও কায়া বিসর্জন দিয়ে ছায়া হয়ে আছেন। তাই মোদি-শাহকে লড়তে হচ্ছে দলের বিক্ষুব্ধদের মতো বাইরের বিরোধীদের সঙ্গে। এর আগের দুই নির্বাচনে এ সমস্যা ছিল না।

আর দু-তিন দফা নির্বাচনের পর নানাভাবে মোদির পরাজয়ের গন্ধটা ভাসতে শুরু করেছে। বোধহয় বড় বড় মোদিভক্ত মিডিয়া, আদালতের বিচারক, সিবিআই-এর প্রাক্তনীরা এই গন্ধটা পাচ্ছেন। তাঁদের হাবভাবে বোঝা যাচ্ছে সেটা। আবার এঁদের এই ভোল বদল বলে দিচ্ছে ঝড় আসছে। ‘দিন বদলের পালা এলো ঝড়োযুগের মাঝে’।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev