| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আমাদের সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং নানা মত : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ১২২৭ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

আমাদের দেশের সংবিধানকে স্পষ্টতই একটি ধর্মনিরপেক্ষ সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়। যদিও এটাও ঘটনা যে আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু সংবিধানে ‘সেকুলার’ শব্দটির উল্লেখ রাখার ক্ষেত্রে একমত হতে পারেননি। কারণ, তাঁদের মনে হয়েছিল, ‘সেকুলার’ শব্দটি রাখা হলে দেশের সংবিধানকে অনেকে ধর্ম-বিরোধী বা অ-ধার্মিক ভেবে বসতে পারেন। সংবিধান প্রণেতারা মনে করেছিলেন, দেশ শাসন বা পরিচালনার জন্য দেশের সংবিধানে যে ধরনের নীতি ও আদর্শের পরিচয় থাকা উচিত, তাতে কোনো ধর্মীয় অনুশাসন বিধি না থাকাই বাঞ্ছনীয়। আর সেই ভাবনা থেকেই তাঁরা সংবিধানে ‘সেকুলার’ শব্দটি ব্যবহার না করে কারও ভাবাবেগের উপর কোনোরকম আঘাত আনতে চাননি। উল্লেখ্য, সংবিধান রচনা পরিষদে সেকুলার শব্দটি সংবিধানে যুক্ত হবে কিনা তা নিয়ে দু-দুবার ভোটাভুটি হয়। আর দু-বারই সংখ্যাগরিষ্ঠ ভোটে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৭ অক্টোবর গণপরিষদে যখন সংবিধানের প্রস্তাবনাটি নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বিহারের একজন সদস্য ব্রজেশ্বর প্রসাদ প্রস্তাব করেছিলেন যে প্রস্তাবনার প্রথম বাক্যটি শুরু হওয়া উচিত, “We the people of India, having resolved to constitute India into a secular (emphasis added) cooperative commonwealth to establish socialist (emphasis added) order and to secure to all its citizens…” ব্রজেশ্বর প্রসাদের সংশোধনীর বিষয়ে ডক্টর অন্বেদকর কোনো মতামত প্রকাশ করেছেন এমনটা কিন্তু সেই বিতর্কের নথিতে দেখা যায় না। এক আমেরিকান লেখক ডোনাল্ড ইউজিন স্মিথ ১৯৬৩ সালে তাঁর India as a Secular State Princeton University Press, Princeton. p.14 বইতে লেখেন, “many of India’s Constitutional anomalies regarding the secular state will have disappeared.” প্রসঙ্গত, দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের আগে ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অযোধ্যায় নতুন রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করেন তখন স্বভাবতই সমালোচনা হয়। কিন্তু এর ৭৩ বছর আগে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যদিও তাঁর বিপক্ষে মত দিয়েছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নেহরু রাজেন্দ্র প্রসাদকে লিখেছিলেন, “আমি যেটা আশঙ্কা করেছিলাম যে এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হবে, সেটাই হয়েছে। আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে একটি ধর্মনিরপেক্ষ সরকার কীভাবে এরকম একটা ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে। বিশেষ করে যখন এই কর্মসূচিকে ধর্মীয় পুনর্জাগরণ হিসেবে দেখানো হচ্ছে।…”

ইন্দিরা গান্ধী সরকারের ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনী আমাদের সংবিধানের প্রস্তাবনায় “ধর্মনিরপেক্ষ” এবং “সমাজবাদী” শব্দগুলি প্রবর্তন করে। উল্লেখ্য, বিখ্যাত আইনী শিক্ষাবিদ, এম পি জৈন, তাঁর Indian Constitutional Law বইটিতে ওই সংশোধনী সম্পর্কে লেখেন, “৪২তম সংশোধনীর বিরুদ্ধে একটি মৌলিক আপত্তি হল যে এটি দেশে জরুরী অবস্থার সময়ে করা হয়েছিল যখন বিরোধী দলের বেশিরভাগ নেতাকেই জেলে বন্দি রাখা হয়েছিল। ফলে যে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলির মতামতের উপর একটি খোলামেলা আলোচনার দরকার ছিল, প্রয়োজনে পরিবর্তনও কিন্তু তা সম্ভব ছিল না। বরং সংসদের দুটি কক্ষে ক্ষমতাসীন দলের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় সেটি জাতীয় ঐকমত্যের পরিবর্তে একটি দলীয় বিষয় হিসাবেই প্রতিপন্ন হয়”। উল্লেখ্য, ১৯৭৮ সালে দেশের জনতা সরকার কন্সটিটিউশন বিল (৪৪তম অ্যামেন্ডমেন্ট)-এর প্রস্তাব দিয়েছিল, যদিও তা সেই সময় রাজ্যসভায় পাশ হয়নি। সেই প্রস্তাবে বলা হয়েছিল যে সংবিধানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে গেলে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করাতে গেলে, দেশজুড়ে রেফেরেন্ডাম বা গণভোট করাই যথেষ্ট। একথা বলাই যায় যে সেই প্রস্তাব বাস্তবায়িত হলে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র পরিবর্তনের পক্ষে যে জনমত গড়ে তোলার অপচেষ্টা করা হত সে নিয়ে কোনও সন্দেহই নেই। হয়ত সে কারণেই দেশের সর্বোচ্চ আদালতও এই বিষয়ে চিন্তিত হয়েই বলতে বাধ্য হয়, “ভারতবর্ষ এখনও অবধি ধর্মনিরপেক্ষ দেশ… আমরা জানি না তা কতদিন থাকবে।”

দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার মূল নিয়মবিধিগুলি সম্পর্কে অনেকগুলি ধারা রয়েছে। কিন্তু বাস্তব ছবিটি কী আশাব্যঞ্জক? যে আদর্শ অর্থাৎ ধর্মনিরপেক্ষতা দিয়েই সব মানুষকে কাছে টানার কথা ছিল, সেই কথাটি দিয়েই কী দুটি সম্প্রদায়ের মধ্যে দূরত্ব তৈরি করা হচ্ছে না? প্রসঙ্গত, মাধব গোডবোলে ‘Is India a Secular Nation?’ বক্তৃতায় হিন্দু কোড বিলের বিরুদ্ধে হিন্দু সমাজ থেকে যে আপত্তি এসেছিল এবং কংগ্রেসের বড় বড় নেতারাও সেই সময়ে হিন্দু আইনে সংস্কারের ক্ষেত্রে কতটা বিপক্ষে ছিলেন, সেই আলোচনায় বলেন, নেহরুর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কারণ, তিনি অন্তত এই বিষয়ে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ করেছিলেন এবং প্রয়োজনীয় আইনগুলি যাতে পাশ হয় তার ব্যবস্থা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তিনি অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা নিয়ে দৃঢ় পদক্ষেপ নিতে পারেন নি। যদি মুসলিম পার্সোনাল আইনের সংস্কার সেই সময়েই করা হত, তাহলে এত দিনে দেশের সামাজিক ও ধর্মীয় চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটে যেত। রাজনীতির সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক যেন না থাকে, এ বিষয়ে ১৯৪৮ সালের ৩ এপ্রিল, কন্সটিটুয়েন্ট অ্যাসেম্বলিতে (লেজিসলেটিভ) একটি রেজলিউশন পাশ হয়। নেহরু সেই রেজলিউশনকে স্বাগত জানিয়ে বলেছিলেন, সরকার তার ক্ষমতার মধ্যে চেষ্টা করবে যাতে এই রেজলিউশনের মূল উদ্দেশ্য সফল হয়। কিন্তু তিনি ১৭ বছরে (প্রধানমন্ত্রী) এই রেজলিউশন লাগু করার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। বাবরি মসজিদ ধ্বংসের পর কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ওই প্রসঙ্গ ফের উঠে আসে, পিভি নরসিংহ রাও-এর আমলে ১৯৯৩ সালে পার্লামেন্টে কন্সটিটিউশন (৮০তম অ্যামেন্ডমেন্ট) বিল এবং রিপ্রেজেনটেশন অফ দা পিপল অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট- দুটি বিল পেশ হলেও সাংসদদের সমর্থন না পাওয়ায় সেই বিল দুটি পাশ হয়নি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev