রাজ্যে এই মুহূর্তে করোনা পজিটিভ রয়েছে ৩৪ জনের। করোনা আক্রান্তদের মধ্যে ২০ জন ৫টি পরিবারের সদস্য।
তিনজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আরও নয়জনের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে, অর্থাৎ তাঁরা কার্যত সেরে উঠেছেন। রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আরও যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি, দেখা গিয়েছে তাঁরা হার্ট, কিডনি বা অন্য অসুখ নিয়ে ভর্তি হয়েছিলেন। কিছু উপসর্গ দেখে তাঁদের লালারসের নমুনা পরীক্ষা হয়। কারও মৃত্যুর আগে বা দুজনের মৃত্যুর পর রিপোর্ট আসে করোনা পজিটিভ। ফলে তাঁদের মৃত্যুর কারণ যে করোনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিভ্রান্তি দূর করে বৃহস্পতিবার ২ এপ্রিল সন্ধ্যা ৬টায় এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা।