কোরোনা মোকাবিলায় মঙ্গলকোট সভাপতি অপূর্ব চৌধুরীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মঙ্গলকোটের আপামর সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক। যাঁর ত্রাণ তহবিলে দান করলেন—নিগন সমবায় সমিতি দশ হাজার (১০০০০/-) টাকা, তুষার কান্তি কোঁয়ার দশ হাজার (১০,০০০/-) টাকা, পলসোনা ইয়ংস্টার ক্লাব পাঁচ হাজার (৫০০০/-) টাকা, কেস্টবাটি ওয়েলফেয়ার সোসাইটি পাঁচ হাজার (৫০০০/-) টাকা, সেখ বজরুল পাঁচ হাজার (৫০০০/-)টাকা, সৈয়দ মহঃ হাসান পাঁচ হাজার (৫০০০/-) টাকা, নিয়ামত মন্ডল দুশো (২০০/-) টাকা, পিযুষ রায় চার হাজার (৪০০০/-) টাকা, সন্দীপ সামন্ত পাঁচ হাজার (৫০০০/-) টাকা, জেলা পরিষদের সদস্যা পূণির্মা দাস দু হাজার (২০০০/-) টাকা, সবুজ সেখ দু হাজার (২০০০/-) টাকা, তামিম সেখ দু হাজার (২০০০/-) টাকা, মহঃ খাইরুল এক হাজার (১০০০/-) টাকা, সাফি চৌধুরী এক হাজার (১০০০/-) টাকা, টগর চৌধুরী পাঁচশো (৫০০/-) টাকা, আতাউল সেখ পাঁচশো (৫০০/-) টাকা, রবিউল হক পাঁচশো (৫০০/-) টাকা, ইনসান মন্ডল পাঁচশো (৫০০/-) টাকা, অবদূত চৌধুরী পাঁচশো (৫০০/-) টাকা, আনোয়ার সেখ পঞ্চাশ (৫০/-) টাকা।