সংকটকালীন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে বসিরহাট কলেজের পক্ষ থেকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হলো। এ জন্য বসিরহাট কলেজের অধ্যক্ষ, পরিচালন সমিতির সকল সদস্য, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বন্ধুদের এবং কলেজের সকল ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান বিধায়ক দীপেন্দু বিশ্বাস।