পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তিপান্ন হাজার (৫৩,০০০/-) টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হল। মারণ করোনা রুখতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের কাছে আবেদন রেখেছেন। শিক্ষক দরদী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সকল সম্মানীয় শিক্ষক-শিক্ষিকা-সহ সর্বস্তরের শিক্ষা কর্মীদের কাছে অনুরোধ করেছেন যাতে তাঁরা এই সময় সরকারের পাশে থাকেন। সেই আবেদনে সাড়া দিয়ে এবার এগিয়ে এল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখা।

সংগঠনের জেলা সভাপতি জয়দীপ হোতা এই ৫৩,০০০/- টাকার চেক ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী-র হাতে তুলে দেন। উনি বললেন মাননীয়ার ডাকে সাড়া দিয়ে সরকারি বিধি মেনে জন সচেতনতামূলক প্রচারের সাথে সাথে এই লকডাউন-এর মধ্যেও ওনারা ওই টাকার চেক ও ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বাবদ ২,৫০০/- টাকা সহ মোট ৫৫,৫০০/- টাকা ত্রাণ তহবিলে জমা করেছেন। চেষ্টা আরো চালিয়ে যাচ্ছেন যাতে এই অঙ্কটা আরও বাড়িয়ে নিয়ে যাওয়া যায়।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী