কৈকালা গ্রাম পঞ্চায়েতের স্টেশন বাজার এলাকার ৮২নং বুথে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার নির্দেশে লকডাউনে আটকে পরা সাধারণ দুঃস্থ পরিবারের হাতে ৫ কেজি চাল ও ১ কেজি ডাল তুলে দিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুদেব সাঁবুই। উপস্থিত ছিলেন হরিপাল ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র, কৈকালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় সিংহরায়, সদস্যা রুবিয়া হালদার, বিশিষ্ট আইনজীবী নাসিম হালদার (ববি)-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

