উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিশানি অঞ্চলে সাধরণ মানুষকে স্যানেটাইজার ও মাস্ক বিলি করলেন বিধায়ক ইদ্রিস আলি। কচি-কাঁচাদের হাতে তুলে দিলেন পাউরুটি, বিস্কুট ও লজেন্স। সামাজিক সুরক্ষা বজায় রেখে স্থানীয় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন।

খলিশানি তৃণমূল কার্যালয়ে বসে অঞ্চলের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করলেন। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গণেশ মন্ডল, গৌর মন্ডল, বর্ণালী দেড়ে, নাসিরউদ্দিন-সহ সমস্ত পঞ্চায়েত সদস্য। এরপর তিনি যান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের রঘুদেবপুর ইএসআই হাসপাতালে।

সেখানে রুগীদের প্রয়োজনীয় ওষুধ দেবার ব্যাবস্থা করেন। ইদ্রিস আলি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তাঁর অনুপ্রেরণায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিশেষ করে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সহ সমস্ত কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিরা অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করে চলেছেন।
তাঁর আবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অনুসরণ করে চলুন। অযথা বাড়ি থেকে বেরবেন না। অযথা ভিড় করবেন না। মারণ করোনার এই যুদ্ধে আমরা জয়লাভ করবো।