লকডাউনের জেরে ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যার দিন কাটছে অর্থভাবে। খবর পেয়ে ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লা সরাসরি ফোন করেন সিঙ্গুরের বুড়াশান্তি গ্ৰামের জাতীয় ফুটবল দলের মহিলা ফুটবলার পলি কোলেকে। মন্ত্রীর সহযোগীতায় সুদূর কলকাতা থেকে চাল, ডাল, তেল, আলু পৌঁছে যায় খেলোয়াড়ের বাড়িতে। সেইসঙ্গে পলির একবছরের খাবারের দায়িত্বও নিয়েছেন মন্ত্রী।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার