আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ১০ এপ্রিল তিনি টুইটারে লেখেন, গুড ফ্রাইডে ত্যাগের দিন। সমস্ত কষ্ট যেন আমরা সহ্য করার ক্ষমতা পাই, ভবিষ্যতের দিনগুলি যেন সুখ ও শান্তি নিয়ে আসে।

খ্রিস্টান ভাই-বোনেদের পরিবারের সঙ্গে এই দিনটি ভালো কাটুক, গুড ফ্রাইডের শুভেচ্ছা জানাতে গিয়ে সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সকলকে গুড ফ্রাইডের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, প্রভু যীশুর দয়া, সহানুভূতি, ক্ষমা ও ভালোবাসার শিক্ষা অনুসরণ করেই যেন আমরা সকলে চলতে পারি।

