রাজ্যপাল জগদীপ ধনখড় কারণে অকারণে রাজ্য সরকারকে আক্রমণ করেন। অনেকেই অভিযোগ করেন রাজ ভবনকে তিনি বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছেন! অনেকদিন হলো এ রাজ্যে আছেন। বয়স কম নয়। তবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাঁর সৌজন্য শেখার সময় হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ। এই উপলক্ষে এদিন রাজ ভবনে যান কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। ফিরহাদের হাত দিয়েই রাজ্যপালের জন্য নববর্ষের মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী।