পয়লা বৈশাখ থেকে লকডাউনে সমস্যায় পড়া দুঃস্থ পরিবার ও অনাথ শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এবার থেকে প্রতিদিন পূর্বস্থলীর বগপুর পঞ্চায়েত এলাকায় দামোদরপাড়া বৃদ্ধাশ্রম থেকে বিতরণ করা হবে রান্না করা খাবার।

এক হাজার জনের জন্য এই ব্যবস্থা। গরিব, অসহায় অনেক আদিবাসী পরিবার এর ফলে উপকৃত হবে। মঙ্গলবার সেখানে উপস্থিত থেকে নিজে হাতে এই ব্যবস্থা চালু করেন মন্ত্রী। এদিন ভাত, সোয়াবিনের তরকারি ও ডিম দেওয়া হয়। তার আগে সকলকে হাতে স্যানিটাইজার দেওয়া হয় এবং মাস্ক পরানো হয়।
ছবি ও সংবাদ : মোহন সাহা