মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই, মৃতের সংখ্যা দুশোর কাছে। দেশে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে এই রাজ্যে।লকডাউন চলছে। তবু অনেকের হুঁশ নেই। বেরিয়ে পড়েছেন মর্নিং ওয়াকে। এই লকডাউন অমান্যকারীদের বৃহস্পতিবার ১৬ এপ্রিল অভিনব শাস্তি দিল পুলিশ।

পুণের বিবভেওয়াড়িতে মর্নিং ওয়াক করতে যাঁরা বেরিয়েছিলেন তাঁদের এক জায়গায় আটকানো হলো। না, গ্রেফতার বা লাঠিপেটা করা হয়নি। রাস্তার উপর শুরু হলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর যোগা। পুলিশের গাড়ির মাইক ব্যবহার করে ট্রেনারের ভূমিকা পালন করলেন এক পুলিশকর্মী। এই ধরনের শাস্তিকে বোধ হয় স্বাস্থ্যসম্মত শাস্তি বললে ভুল হবে না!




নিচের ভিডিওটিতে ক্লিক করুন