মাধ্যমিক পরীক্ষা চলছে। বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে শহরের দুটি স্কুলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ্লুত পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে প্রণাম করে। মুখ্যমন্ত্রী তাদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানান। শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক। আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলাম। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি। তাদের সাফল্যে গৌরবান্বিত হোক বাংলা। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।

বাংলার বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের সুবিধার্থে শিবির খুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে পেন, জলের বোতল, ফুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে মহারাণী কাশেশ্বরী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সৌমিক হোসেন।
