জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি প্রত্যেক দিনের মতো আজও হুগলি জেলার চন্দ্রহাটি-১ নম্বর অঞ্চলে সাধারণ মানুষের পাশে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে, চুঁচুড়া-মগড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবব্রত বিশ্বাসের উদ্যোগে আজ এলাকার কল-কারখানার সাধারণ কর্মীরদের ডাকে সাড়া দিয়ে তাদের পাশে এসে উপস্থিত হয়েছিলেন। লকডাউনে সাধারণ মানুষ যাতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দব্য থেকে বঞ্চিত না হন তার জন্য সজায় দৃষ্টি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য সামগ্রী নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা যেভাবে জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা এক অন্যমাত্রা সংযোজন করেছে, তাদের একটাই সংকল্প সাধারণ মানুষ অভুক্ত হয়ে যেন না থাকে নেত্রীর নির্দেশ মতো গ্রামে গ্রামে যুব তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা তারই খোঁজ খবর নিচ্ছেন এবং দরকার মতো পৌঁছে যাচ্ছেন৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

